ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ভারতে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস

দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে আজ বুধবার (২৬ জানুয়ারি) পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। দিনটি উপলক্ষে রাজধানী নয়াদিল্লির রাজপথে হচ্ছে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। যদিও মহামারি করোনা ভাইরাসের কারণে নেওয়া হয়েছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা। অতীতের ঐতিহ্য বজায় রেখে বুধবার সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতীয় সঙ্গীত এবং ২১ বার তোপধ্বনির পর শুরু হয় প্যারেড।


কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এবারই প্রথম কুচকাওয়াজে দেখা গেছে সামরিক বিমান ও হেলিকপ্টারের মহড়া। এমনকি ৭৫টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টারও অংশ নিয়েছে তাতে।


এছাড়া অনুষ্ঠানে ব্যবহার হচ্ছে অত্যাধুনিক ড্রোন। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এক হাজার ড্রোন ব্যবহার হবে এই কাজে। সেই সঙ্গে এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে থাকছে ‘প্রোজেকশন ম্যাপিং’।


এবারই প্রথম গোটা ভারত থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় ৪৮০ জন শিল্পী। তারা কুচকাওয়াজের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন।


প্যারেডে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনীর ছয়টি শাখা। তার মধ্যে রয়েছে- রাজপুত রেজিমেন্ট, আসাম রেজিমেন্ট, জম্মু-কাশ্মীর লাইট রেজিমেন্ট, শিখ লাইট রেজিমেন্ট, আর্মি অর্ডন্যান্স কর্পস এবং প্যারাসুট রেজিমেন্ট।

ads
ads
ads

Our Facebook Page

↑